শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

বন্দর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৯ Time View

বন্দরে মায়ের সাথে অভিমান করে ইয়ামিন ওরফে ডেবিট (১৮) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারি যুবক ইয়ামিন ওরফে ডেবিট উল্লেখিত এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে বন্দর ফাঁড়ি পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহত্যাকারি যুবকের চাচাত ভাই হিমেল জানায়, আমার চাচাত ভাই ইয়ামিন ওরফে ডেবিট মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার মায়ের কাছে টাকা চায়। এ নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমার চাচি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলে ওই সময় ইয়ামিন ফাঁকা বাসা পেয়ে অভিমান করে নিজ ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার ঘটনায় হতাশাগ্রস্থ যুবকের মা সালামা বেগম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »