বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

হেফাজত নেতা মাওলানা ফেরদাউস মুনাফিক: শাহ নিজাম

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ Time View

হেফাজতের নেতা মাওলানা ফেরদাউসকে মুনাফিক হিসেবে আখ্যা দিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.শাহ্নিজাম। গতকাল সোমবার (২১ আগষ্ট) দুপুরে লামাপাড়া-নয়ামাটি এলাকায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধবের বাংলাদেশ যখন উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে ঠিক সেই সময় ফেরদাউসদের মত নেতারা কিভাবে এমন কথা বলেন তা বোধগম্য নয়।

তিনি বলেন,কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম,সেখানে উপস্থিত ছিলেন হেফাজত নেতা মাওলানা ফেরদাউস। সেখানে আমি তাকে চা খাওয়ার জন্য অনুরোধ করলে তিনি তা খাননি। তিনিই সে দিন বলেছিলেন যে,ভাই আগে মাহফিল করতে যখন বরিশাল যেতাম তখন যেতে আসতে প্রায় ৪দিন সময় পেরিয়ে যেতো। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার ফলে এখন আর বেশী সময় লাগেনা। অথচ কিছুদিন আগে একটি লোকাল পত্রিকায় দেখলাম যে মাওলানা ফেরদাউস বলেছেন যে, এ সরকারের আমলে নাকি বেশী উন্নয়ন হয়নি। এখন আপনারা বলেন,ফেরদাউস একজন আলেম মানুষ। তিনি যদি প্রথমে স্বীকার করে পরবর্তীতে অস্বীকার করেন তাহলে তার চেয়ে মুনাফিক কি আর দুনিয়াতে আছে।

মোঃ আব্দুল রশিদ মিঠুন এর সঞ্চালনায়, ফতুল্লা থানা যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ পিয়ার আলী সরদার কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ সবুজ, মোঃ রানা মোল্লা, রাজু আহম্মেদ রাজা ফতুল্লা থানা যুবলীগ নেতা প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মাহফুজ জামে মসজিদের পেশ ইমাম বেলাল হোসেন নূরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »