বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লার বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

ফতুল্লার আনোয়ার হোসেন বিন্দু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাশার ওরফে বশির (৩৮) কে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বশির ফতুল্লার মাসদাইরের কবির হোসেনের ছেলে। বুধবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম আনোয়ার হোসেন বিন্দুর সাথে কুরবানির চামড়া বেচাকেনা নিয়ে এজাহারনামীয় আসামিদের ঝগড়া হয়। এর সূত্র ধরে ২০০৫ সালের ২৬ জানুয়ারি আসামিরা ভিকটিমকে চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন তাকে খানপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।

ওই হত্যাকাণ্ডের পর থেকে বশির কৌশলে এনআইডি কার্ডে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে চলে যান। আসামির অনুপস্থিতিতেই ২০২৩ সালের ১১ জুন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক বশিরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পরে র‌্যাব পলাতক বশিরের সঠিক নাম ও ঠিকানা যাচাই করে তাকে শনাক্তের পর গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে গত ৫ সেপ্টেম্বর বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন লেবুখালী ব্রিজ সংলগ্ন শ্যামলী পরিবহণ বাস স্ট্যান্ডের সামনে থেকে তাকে ধরতে সক্ষম হয় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »