শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

ফতুল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, লম্পট ধর্ষক গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ফতুল্লায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে ফরহাদ মোল্লা নামের এক লম্পট এর বিরুদ্ধে। এ ঘটনায় লম্পট ফরহাদ মোল্লা (২৫) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য রসুলপুর দেলোয়ার মোল্লার পরিত্যাক্ত বাড়িতে এঘটনা ঘটে। লম্পট ফরহাদ মোল্লা মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবের হাট গ্রামের মজিবর মোল্লার ছেলে। মধ্য রসুলপুর এলাকার ভাড়া বাসায় থাকে।

জানা যায়,স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় লম্পট ফরহাদ মোল্লা নিয়মিত উত্যক্ত করত ও বিভিন্ন কু-প্রস্তাব দিতো তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে জোর পূর্বক তুলে নিয়ে এলাকার দেলোয়ার মোল্লার পরিত্যক্ত বিল্ডিং এর নিচ তলায় সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আটকে রেখে তাকে ধর্ষণ করে।

পরে স্থানীয় লোকজন লম্পট ফরহাদ মোল্লাকে আটক করে থানায় খবর দিলে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লম্পট ফরহাদ মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »