বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ফতুল্লায় জামায়াতের মিছিলে পুলিশের ধাওয়া, গ্রেপ্তার ৭

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ Time View

নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে জামায়াতে ইসলামীর মিছিলে ধাওয়া দিয়ে ৭ কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের সম্প্রতি করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মিছিল করেন তারা। খবর পেয়ে ওই মিছিলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম (৪২), একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন (৫২), কৈরাব এলাকার মো. রুবেল (৩৫), হাটাবো এলাকার ইমরান হোসেন (৩৬), গোলাকান্দাইলের ইউসুফ গাজী (৩৭), দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু (৫২), আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম (৩০)।

তারা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে জানিয়েছেন ওসি নূরে আযম।

তিনি বলেন, ‘আটক ব্যক্তিরা প্রত্যেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত। তারা মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিল। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিদের সম্প্রতি ফতুল্লা থানায় করা নাশকতার অভিযোগে করা এক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »