শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

অয়ন ওসমানের সহযোগী ইউপি সদস্য বাছেদ মেম্বারকে পুলিশে দিল বিএনপি

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৯৩ Time View

সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাছেদ ওরফে বাছেদ মেম্বারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ফতুল্লা পোস্ট অফিস রোডে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আব্দুল বাছেদ স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে তিনি প্রভাবশালী হিসেবে পরিচিত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী আব্দুল বাছেদকে ধরে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

ওসি আরও জানান, বাছেদ মেম্বারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »