শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে

সোনারগাঁওয়ে সংখ্যালঘুদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০১ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেজর জুবায়েরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। সোমবার (১২ আগস্ট) ও মঙ্গলবার (১৩ আগস্ট) বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা এবং জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে সেনাবাহিনী ধর্মীয় উপাসনালয় ও সংখ্যালঘু সম্প্রদায়কে সাধারণের নিরাপত্তার ব্যাপারে সবাইকে আশ্বস্ত করা হয়।

সোনারগাঁওয়ের বারদীতে অবস্থিত গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের নিরাপত্তায়ও কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বাঙালি হিন্দুদের এ তীর্থস্থান মধ্যরাতে পাহারা দিচ্ছেন স্থানীয় মুসলিম তরুণরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর টহলদল।

সোনারগাঁওয়ে এই টহল পরিচালনা করছে সাভার সেনানিবাসের অন্তর্গত ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি। মেজর জুবায়ের ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির উপঅধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯০৯০৫৫১।

এছাড়া জেলার বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »