মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

সে এখন দিল্লীতে গিয়ে মাজারে কান্নাকাটি করছে: সাকেব এমপি গিয়াসউদ্দিন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৭ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের পলাতক এমপি শামীম ওসমান প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন বলেছেন, অনেকেই তাকে বলতেন সিংহপুরুষ। সিংহ মানে তো জানোয়ার। আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মত বোরকা পড়ে পালিয়ে গেছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, মো. আইয়ুব আলী মুন্সী, মহানগর শ্রমিক দলের আহৃবায়ক এস এম আসলাম ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ শহিদুল ইসলাম।

গিয়াসউদ্দিন বলেন, ৫ আগস্ট সরকার পতনের অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। সে এখন দিল্লীতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছে। সে পালিয়ে গেছে। দাম্ভিকতার পতন হয়েছে। বিগত দিনে এ গডফাদারের সাথে মানুষ দেখা করতে পারেনি। বাড়িতে গেলে ধূর ধূর করে তাড়িয়ে দিত। বিএনপিকে মাটিতে মিশিয়ে দিবে বলে দাম্ভিকতা দেখাতো। শত শত কোটি টাকার মালিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »