বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিছ ইয়া বাসহ দুই মা দ ক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ Time View

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৪) ও মোঃ সালমান (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ৯৭৫ পিছ ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি ক্যানেলপাড় ভাই ভাই চুন কারখানার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এস আই গাজী মাহতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল থানাধীন পাগলাবাড়ি ক্যানেলপাড় ভাই ভাই চুন কারখানা একালায় অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলাম ও সালমান নামে মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ৯৭৫ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে। এবং মাদকের কারবারে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী তারা মার্কেট এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে এবং মোঃ সালমান একই থানার মিজমিজি পূর্বপাড়া এালাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »