সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেফতার

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০৭ Time View

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী ওসমান গনীকে গ্রেফতার করেছেন পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

মামলা সুত্রে জানাগেছে, ২০২৪ সালের ২০ জুলাই ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর সেনপাড়া এলাকায় সিনহা গার্মেন্টস এর সামনে রুহুল আমিনকে হত্যা চেষ্টা মামলায় এজহারভুক্ত আসামী ওসমান গণীকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিননাকে। রুহুল আমিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নাম্বার-১০।

মামলায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মৃত আব্দুল আলীর ছেলে ওসমান গনী ১৫৯ নাম্বার এজহার ভুক্ত আসামী।

সানারপাড় এলাকার বাসিন্দারা সাংবাদিকদের জানায়, ওসমান গনী এলাকায় একজন ভুমিদস্যু হিসেবে পরিচিত। জাল দলিল করে মানুষের জমাজমি দখল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এছাড়া নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী।

এ বিষয়ে মামলার বাদি রুহুল আমিন জানান, আমি কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকা থেকে আসার সময় ওসমান গনীর নেতৃত্বে সন্ত্রাসীরা স্বশস্ত্র অবস্থায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এসময় ওদের ছোড়া গুলি আমার পায়ে লাগে। আজও আমি এই পা নিয়ে বিছানায় কাতরাচ্ছি। আমি ওসমান গনীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বারী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ওসমান গনীকে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার বাদী রুহুল আমিন। তাকে হত্যা চেষ্টার ঘটনায় এজহার ভুক্ত আসামী ওসমান গনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »