বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭১ Time View

সিদ্ধিরগঞ্জে দুই শিশু বোনকে নিপীড়নের অভিযোগে হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মিজানুর রহমান। এর আগে বুধবার (১৫ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী দুই শিশুর বয়স ৮ ও ৯ বছর। তারা সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় একই বাড়িতে ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন, যেখানে অভিযুক্ত হারুন মিয়াও থাকতেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে হারুন মিয়া কৌশলে শিশু দুটিকে নিজের কক্ষে ডেকে নেন। প্রথমে তাদের খাবার দেন এবং পরে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

ঘটনার পরদিন রাতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। বাড়ির মালিক হাজী মমিন মিয়ার উদ্যোগে একটি সালিশ বসে, যেখানে অভিযুক্তকে জুতা পেটা, কান ধরে উঠবস করানো এবং ২০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তার ঘরের একটি ফ্রিজ বিক্রি করে ১০ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি অর্থ ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়।

তবে এ ধরনের আপসে রাজি না হয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এর ভিত্তিতে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হারুন মিয়াকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »