বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

শীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মর দেহ উদ্ধার

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ Time View

বন্ধুদের সাথে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দশম শ্রেণীর শিক্ষার্থী জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রূপগঞ্জের ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে শীতলক্ষ্যা নদীতে এঘটনা ঘটে। নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্র।

এলাকাবাসী জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এ বছরের এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকা যোগে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য উঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী বলেন, নিখোঁজ শিক্ষার্থী জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ (শনিবার) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »