সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্মী নিহত

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৪ Time View

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় আনোয়ার হোসেন (২৬) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো শরীফ মেলামাইন কারখানার সামনে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা এলাকার সাইজুল ইসলামের ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস নামের একটি কুরিয়ার সার্ভিসের বিতরণ কর্মী হিসেবে কাজ করতেন।

স্টেডফাস্ট কুরিয়ারের ম্যানেজার শিমুল জানায়, প্রতিদিনের মতো আজ মঙ্গলবারও আনোয়ার হোসেন কুরিয়ার বিতরণের উদ্দেশ্যে ভূলতা অফিস থেকে মোটরসাইকেল যোগে গ্রাহকের পণ্য নিয়ে বের হয়। দুপুরের দিকে জানতে পারি- বরাব এলাকার শরীফ মেলামাইন ফ্যাক্টরীর সামনে আনোয়ার হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে নিহত আনোয়ার হোসেনের মরদেহ দেখতে পাই।

শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর আবু নাঈম সিদ্দিক বলেন, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের বিতরণকর্মী আনোয়ার হোসেন গ্রাহকদের মালামাল বিতরণ করতে বরাবো এলাকায় যাচ্ছিল। এসময় ট্রাক অথবা কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নিহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসময় আনোয়ারের পেছনে থাকা আরেকজন আহত হয়। তবে আহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »