রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানার করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম উপস্থিত ছিলেন।
সোমবার (১২ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
অভিযান পরিচালনা করা প্রতিষ্ঠানটি হলো- রূপগঞ্জের রূপসীর বরপা এলাকার মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড কারখানাকে ২ লাখ টাকা ও মেসার্স বিক্রমপুর স্টিল লিমিটেড কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ৮(ক) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক রূপগঞ্জের বায়ুদূষণকারী ২টি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।