বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

মেঘনায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস: জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৪ Time View

ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার উপজেলার মেঘনা নদীর বিশনন্দী, দয়াকান্দা, চৈতেনকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মল্লিকা রানী মণ্ডল, আড়াইহাজার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার এবং খাগকান্দা নৌ-পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উদ্ধার হওয়া ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, অভিযানের সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চলতি অক্টোবর মাস জুড়ে ইলিশের প্রজনন রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জেলা মৎস্য অধিদপ্তরের তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »