শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

ভোক্তা অধিকার আইন ও বাজার পরিস্থিতি নিয়ে ক্যাবের সেমিনার

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫১৮ Time View

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাজার পরিস্থিতি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ব্যবস্যায়িদের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কার্যক্রম অবহিত করা হয়।

ক্যাব নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক, কৃষি বিপণন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম, ক্যাব, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী দলিল উদ্দিন দুলাল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ি মালিক সমিতির সভাপতি শংকর সাহা, নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম লিটন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুর রহমান গাফ্ফারী, দিগুবাজার মুদি দোকান মালিক সমিতির সভাপতি মো: শাহাদাৎ হোসেন, নারায়ণগঞ্জ বেকারী মালিক সমিতির সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, সহসভাপতি মাহমুদুল হাসান আহাদ, ক্যাব জেলা কমিটির প্রচার সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী রাসেল, ক্যাব সদর উপজেলার সভাপতি ডা. গাজীখায়রুজ্জামান, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বি এম জালাল উদ্দিন স্কুলের পরিচালক মো: আল মামুন, আদমজী উম্মুল ক্বোরা হাই স্কুলের প্রধান শিক্ষক হাকীম জয়নুল আবেদীন, বিজয় হাইস্কুলের পরিচালক এস এম বিজয়, নারী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্যাব সদস্য রাহিমা আক্তার লিজা, ব্যবসায়ি শাহিন মিয়া, ক্যাব সদস্য মো: সফিকুল ইসলাম, ক্যাব সদস্য দিদার এলাহী ইকবাল ও নারী কল্যান সংস্থার সদস্য জুলী সিকদার প্রমুখ।

এসময় ব্যবসায়িরা বলেন, নিজে খেতে পারবো না এমন খাদ্য পণ্য তৈরী করবো না। আমরা সচেতন হলে ভোক্তা প্রতারিত হবে না। যদিও জরিমানা কোন সমাধান নয়। তবে অসৎ ব্যবসায়িদের একাধিকবার সতর্ক ও জরিমানার পর সংশোধন না হলে কঠোর আইন প্রয়োগ করতে হবে। প্রয়োজেনে জেল দিতে হবে। তাতেও সংশোধন না হলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। তবে আইন প্রয়োগ সবার জন্য সমান হতে হবে।

ব্যবসায়ীরা তাদের বক্তব্যে আরও বলেন, ব্যবসায়ি ও ক্রেতাদের ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করতে হবে। মাঝে মধ্যে ব্যবসায়িদের নিয়ে মতবিনিয় সভা করতে হবে। কারণ ব্যবসায়িদেরও নানা সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। কর্পোরেট ব্যবসায়িদের কাছে মাঠ পর্যায়ের ব্যবসায়িরা নানাভাবে হয়রানীর শিকার হয়।

তারা বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের মিল থেকে এক দামে পন্য দেয়, আর রশিদ দেয় আরেক দাম উল্লেখ করে। যেমন সরকারের কাছ থেকে তারা নিরাপদ থাকার জন্য এক রেট দেয়। আর আমাদের কাছ থেকে আরেক রেট (বেশি দাম) নেয়।

এসময় ভোক্তা অধিকার ও ক্যাব তাদের বক্তব্যে বলেন, দোকানীদের দৃশ্যমান জায়গায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ব্যবসার বৈধ কাগজপত্র সংরক্ষণ করতে হবে। ভোক্তার টিম দেখে দোকান-পাট বন্ধ করে চলে যাওয়া কোন সমাধান নয়। কোন ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে তা সংশোধন করা যেতে পারে।

ভোক্তা অধিকার শুধু ব্যবসায়িদের জরিমানা আর হয়রানী করার জন্য অভিযান পরিচালনা করে না উল্লেখ করে বক্তারা বলেন, ব্যবসায়িদের সঠিক উপায়ে ব্যবসা করার পথ দেখাতে যায়। সচেতন করে, সতর্ক করে। যারা সঠিক উপায়ে ব্যবসায়িক নিয়ম-নীতি মেনে ব্যবসা করবে তাদের কোন সমস্যা নাই।

যারা নকল, ভেজাল, ওজনে কম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পঁচা বাসি খাবার সরবরাহ করবে তারা তো জেল জরিমানায় পড়বে। এটাই স্বাভাবিক। আমরা চাই ভোক্তা ন্যায্য মূল্যে কোন প্রকার প্রতারিত না হয়ে পণ্যে ক্রয় করবে।

ভোক্তা অধিকার আইন সম্পর্কে ব্যবসায়িদের সচেতন করতে ক্যাব তাদের ক্যাম্পেই আরও জোরদার করবে বলে সেমিনারে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »