বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

বন্দর উপজেলা জাতীয় পার্টির ইফতার পার্টি অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৯২ Time View

পবিত্র রমজান উপলক্ষে বন্দর উপজেলা জাতীয় পার্টি উদ্যাগে সার্বিক পরিস্থিতি মূলক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ কাজমী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো: বাচ্চু প্রধান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের এমপি সাহেবকে কি ৫টি ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বাররা ভোট দিয়ে নির্বাচিত করছে। জাতীয় পার্টি নেতাকর্মীরা কি ভোট দেয় নাই?

জাতীয় পার্টি নেতাকর্মীদের কোন অবদান নেই? এমপি সাহেব বন্দরে সব কিছু দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান ও মেম্বারদের হাতে। আজ বন্দরে জাতীয় পার্টি অনেক অবহেলিত। তাদের কষ্ট ও তাদের কথা এখন শুনে না কেউ। সামনে উপজেলা পরিষদের নির্বাচন আসছে। এই নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর নবী ওসমানীর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।

বন্দর উপজেলা জাতীয় পার্টি নেতা লিয়কত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার পার্টি বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিনব মানু, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাধারন সম্পাদক আলহাজ্ব আবু হানিফা, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি খাইরুল বাসার ভূইয়া, বন্দর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা এরশাদ, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক সফি ঢালী প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা সরদার মো: আবু তালেব, আনিছ উদ্দিন লিখন, নূর ইসলাম, সাহাদাত হোসেন, সেলিম, আলমগীর ও জাবের হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »