বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :

বকেয়ার দাবিতে রূপগঞ্জের অরিয়ন ইনফিউশন কারখানায় শ্রমিক অসন্তোষ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০৩ Time View

ওভার টাইমের বকেয়া টাকা পরিশোধের দাবিতে রূপগঞ্জের ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পাওনা টাকা পরিশোধ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌইকে অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শনিবার (১ মার্চ) উপজেলার মৈকুলি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন অবস্থিত স্যালাইন তৈরীর কারখানাটিতে সকাল থেকে শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা যায়।

শ্রমিকরা জানান, রূপগঞ্জের মৈকুলি এলাকায় অবস্থিত অরিয়ন ইনফিউশন লিমিটেড নামের একটি স্যালাইন কারখানায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। এর মধ্যে ২৮০ জন পুরুষ শ্রমিক, ২০ জন নারী শ্রমিক ও ৫০ জন স্টাফ কাজ করেন। শ্রমিকদের ৯ মাসের ওভারটাইম, ২০ সালের ও ২৪ সালের বোনাস বকেয়া রয়েছে।

বেশ কিছুদিন ধরে বকেয়া ওভারটাইম ও বোনাস পরিশোধের জন্যে মালিক পক্ষের কাছে দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ দেই, দিচ্ছি করে টালবাহানা করছে। এছাড়া কারখানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌই শ্রমিকদের নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। এসবের প্রতিবাদ করলেই প্রতিবাদী শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয়া হয়।

শনিবার (১ মার্চ) সকালে শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করতে বলেন। তখন মালিকপক্ষ কোন প্রকার সমস্যার সমাধান না করে শ্রমিকদের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করে শ্রমিকরা। এরপরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »