শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির

ফতুল্লা প্রেসক্লাব আয়োজিত টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০১ Time View

টিভি কাপ ফুটবল টুর্ণামেন্টের আযোয়োজন করেছিলো ফতুল্লা প্রেসক্লাব। সেই ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করা হয় শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুনির হোসেন কাসেমী। তিনি এ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন। টুর্ণামেন্টের টাইব্রেকারে ৫-৪ গোলে সোহান বেকরিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এনসি স্পোর্টং ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি মুফতি মনির হোসেন কাসেমী তার বলেন, গত ১৭ বছরে আমাদের দেশ মাদকের গ্রাসে জর্জড়িত হয়ে গিয়েছিল। যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হয়েছিল। দেড় যুগে আমাদের দেশটা অনেক পিছিয়েছে। মানুষ প্রতিটি সেক্টরে জিম্মি ছিল। শ্বাস নিতে পারতো না। ছাত্র-যুবক ভাইদের কারনে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের সম্মিলিত আন্দোলনে এ দেশ থেকে স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে। আগামী দিনে ছাত্র ও যুবকদের সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে।

প্রধান অতিথি বলেন, কিশোর-যুবকরা যখন বেকার থাকে, তখন তারা বিপথগামী হয়। গত দেড় যুগ পরে হলেও ফতুল্লায় এমন একটি টুর্নামেন্ট আয়োজন করে ফতুল্লা প্রেস ক্লাব দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এমন আরো খেলার আয়োজন করে সমাজ গঠনে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস রাখি।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড এইচ. এম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা ফেরদৌস, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, তাঁতীদলের আহ্বায়ক ইউনুস মাস্টার, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমূখ।

বিশেষ অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, মাদকের কড়াল গ্রাসে ধ্বংস হয়ে গিয়েছিল যুব সমাজ। সারা দেশের মাঠ দখল হয়ে গিয়েছিল। বর্তমান সরকার যেনো এই মাঠ উদ্ধার করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করে সেই দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »