রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

মজুরি কাঠামো নিয়ে অসন্তোষ ও বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতার পর তারা কাজে ফিরে যান।

কর্মবিরতিতে অংশ নেওয়া কারখানা দুটি হলো ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রো ফাইবার গ্রুপের প্রতিষ্ঠান লিবার্টি নীটওয়্যার লিমিটেড এবং দাপা ইদ্রাকপুর এলাকার উইজডম অ্যাটায়ার্স।

শ্রমিকদের অভিযোগ, লিবার্টি নীটওয়্যারে মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো নিয়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে কারখানার জ্যেষ্ঠ ও দক্ষ শ্রমিকদের গ্রেড উন্নীত করার দাবি তাদের। সকালে কাজে যোগ দেওয়ার পর সাড়ে ৮টার দিকে তারা কর্মবিরতি শুরু করেন।

অন্যদিকে উইজডম অ্যাটায়ার্সের শ্রমিকেরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।

এদিকে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিভিন্ন কারখানার সামনে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সকালে দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়। এরপর শ্রমিকেরা কাজে যোগ দেন।

তিনি বলেন, ন্যূনতম মজুরি বোর্ড ঘোষিত মজুরি কাঠামোকে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেগুলো মূলত কারখানার অভ্যন্তরীণ বিষয়।

শিল্প পুলিশ সুপার আরও জানান, বুধবার শ্রমিক অসন্তোষের জেরে তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির দিনের মজুরি ও গ্রেডিং-সংক্রান্ত অভ্যন্তরীণ সমস্যা নিয়ে শ্রমিকেরা বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সদস্যরা তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে দুটি কারখানার শ্রমিকেরা দুপুরের খাবারের বিরতির পর কাজে ফেরেন। বাকি কারখানাগুলোর শ্রমিকেরাও বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিজিবির সাত প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। শিবু মার্কেট, বিসিক, চাষাঢ়া, কাঁচপুর সেতু ও মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, বুধবার বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানার অভ্যন্তরীণ সমস্যা ও ভুল-বোঝাবুঝির কারণে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেছিলেন। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা তাদের বুঝিয়ে কাজে ফিরিয়ে আনেন। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »