ফতুল্লায় চাঞ্চল্যকর নয়ন হত্যাকান্ড সাথে জড়িত দ্বিতীয় স্ত্রী সাবরিনা, মেয়ে সুমাইয়া ও পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলসহ তিনজন হত্যার কথা স্বীকার করে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মা ও মেয়ে এবং শনিবার বিকেলে পরকীয়া প্রেমিক নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে জবানবন্দি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাউয়ুম খান বলেন, হত্যার দায় স্বীকার করে সাবরিনা ও তার মেয়ে সুমাইয়া ও পরকীয়া প্রেমিক রাসেল বিস্তারিত হত্যাকান্ডের মূল ঘটনা, জড়িতদের নাম এবং লাশ গুমের চেষ্টার বর্ণনা দিয়েছেন।
তিনি বলেন, নয়ন হত্যা মামলার সাত আসামী মধ্যে পাচঁ আসামী নয়নের দ্বিতীয় স্ত্রী সাবরিনা, ঠোঙ্গা রাসেল, তাদের সহযোগি চয়ন(৪০), জুয়েল (২৮), নোমান ওরফে মানিক (২৮) চার দিনের এবং দুই মেয়ে সুমাইয়া(২০), সানজিদা (১৮) দুই দিনের পুলিশ রিমান্ডে ছিলো। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শুক্রবার (১০ অক্টোবর) মা সাবরিনা ও মেয়ে সুমাইয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানে রাজি হলে আদালত তাদের জবানবন্দি রের্কড করেন। অপরদিকে শনিবার বিকেলে ঠোঙ্গা রাসেল স্বাকারোক্তি প্রদান করেন। আদালত তিন আসামীকে জবানবন্দি প্রদান শেষে কারাগারে প্রেরন নির্দেশ দেন।