বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

পাঁচ মামলায় জামিন পেলেন নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যার ঘটনায় করা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের একক বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন তার আইনজীবী জুয়েল আজাদ।

জামিন মঞ্জুরের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জুয়েল আজাদ বলেন, “ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাকাণ্ড নিয়ে, বাকিগুলো বিভিন্ন সময়ের রাজনৈতিক সহিংসতার অভিযোগে করা হয়। হাইকোর্ট আজ সবগুলো মামলাতেই তাকে জামিন দিয়েছেন।”

উল্লেখ্য, চলতি বছরের ৯ মে ভোর ৬টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকেই তিনি কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন।

২০২৫ সালের জুলাই-আগস্টে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার পর ছাত্র-শ্রমিক ও স্থানীয়দের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইভীসহ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও উসকানির অভিযোগে একাধিক মামলা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »