সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯০ Time View

‘প্রশিক্ষন ও সচেতনতা নৌ-পথে আনে নিরাপত্তা’- এই প্রতিপাদ্য নিয়ে নিরাপদ নৌ-পথ চাই সংগঠন এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকালে নগরীর ৫নং ঘাট পোর্ট এরিয়া এলাকায় অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিরাপদ নৌ-পথ চাই সংগঠন এর সহ-সভাপতি মো: শাহ আলম। অনুষ্ঠান শেষে নিরাপদ নৌ-পথ চাই সংগঠন এর নব গঠিত কমিটির নাম ঘোষণা ও ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাাঁটা হয়।

নিরাপদ নৌ-পথ চাই সংগঠন এর চেয়ারম্যান মোঃ সবুজ শিকদার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকাশ পথ, সড়ক পথ, রেল পথ ও নদী পথ। নদী মাতৃক দেশ বাংলাদেশ। এই নদী হলো আমাদের মা। আর সেই মাকেই আমরা দূষণ করে আমরা হত্যা করছি। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ভয়াবহ দূষণের কবলে। কল-কারখানর দূষিত বর্য্যে শীতলক্ষা আজ মৃত একটি নদীতে রূপান্তরিত হয়েছে। সবচেয়ে কম খরচে ও আরাম দায়ক যাত্রী পরিবহন হয় এই নদী পথ দিয়ে। পেট্রোল, ডিজেল, কাচাঁমালসহ অনেক গুরুত্বপূর্ণ মামালাল এই নদী পথ দিয়ে চলাল করে থাকে। বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে আমরা জাহাজ চালাতাম, আমরা জাল ফেলে মাছ ধরতাম, গোছল করতাম। সেই নদীর আজকে বেহাল অবস্থা।

চেয়ারম্যান মোঃ সবুজ শিকদার আরো বলেন, বিআইডব্লিটিইএ নদীগুলো দেখবাল করার ও ড্রেজিং করার দায়িত্ব। শতিলক্ষা নদী তীরবর্তী অনেক ফ্যাক্টরী নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন ডাইং ফ্যাক্টরী হয়েছে। নদী কমিশন নামে একটি সংগঠন আছে সেটা সরকার তদারকি করেন। ১৯৮০ সাল থেকে এ কমিশন নদীর দেখাশোনা করেন। নদীর তীরবর্তী অবৈধ স্থাপনাসহ নদীর দখলকৃত জায়গা তারা একের পর এক অভিযান পরিচালনা করে। তাই আমরা এই সামাজিক সংগঠন থেকে আমাদের বিবেক থেকে আমরা তুলে ধরবো। ২০১৮ সালে নৌ দিবসে মানয়ি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই নদী সংশ্লিষ্ট দায়িত্ব অবহেলাকরীদের আইনের আওতায় আনার জন্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নিরাপদ নৌ-পথ চাই সংগঠন এর সভাপতিমন্ডলী সদস্য মোঃ শাহআলম, মোঃ মঈন মাহমুদ, মোঃ জুয়েল প্রধান, খন্দকার জাকির হোসেন চুন্নু মাষ্টার, সম্পাদকমন্ডলী সদস্য মোঃ হুমায়ুন কবির, মোঃ আক্তার হোসেন, মোঃ তৈয়ব আলী আকন, মোঃ হুমায়ুন কবির পান্না, মোঃ নিজাম উদ্দিন, প্রচার সেল সদস্য মোঃ সবুজ রাজ ইঞ্জিঃ, মোঃ আল মাসরুম গাজী বাচ্চু, মোঃ রায়হান চৌধুরী, দাপ্তরিক সেল সদস্য মোঃ নয়ন মিয়া, মোঃ রেজাউল করীম সেলিম, প্রকাশনা সেল মোঃ মিরাজ খান, অর্থ ও সদস্য মোঃ জামাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »