বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

নারায়ণগঞ্জ-৩: জোট প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ড. ইকবাল

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ Time View

১১ দলীয় জোট প্রার্থীকে সমর্থন দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। আসনটি ১১ দলীয় জোট শরীক বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছেন বলে জানান জামায়াতে ইসলামীর এই নেতা।

রোববার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা প্রত্যাহারের এ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইনসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃবৃন্দরা।

ড. ইকবাল হোসেন ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হবেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শাহজাহান শিবলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »