শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার স.ন্ত্রা.স বিরোধী মামলার আসামি সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ডিএনডি জলাবদ্ধতা নিরসনে এমপি মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে পাম্প স্টেশন পরিদর্শনে প্রতিনিধি দল ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৬১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শাখার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৭ আগষ্ট) বিকালে এ সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমদ। এছাড়া বর্তমান মহানগরীর আমির ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার। সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার, সাইফুদ্দিন মনির, মহানগরীর শ্রমিক ফেডারেশনের আমির হাফেজ আবদুল মোমিন,সাঈদ সারোয়ার প্রমূখ। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জামায়াতে নেতৃবৃন্দ শহরের রাম কৃষ্ণ মিশন, নারায়ণগঞ্জ ক্লাব ও বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা মইনউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার বিজয়ে কেউ যেন অবৈধ সুযোগ নিতে না পারে সেইদিকে খেয়াল রাখবেন। তিনি বলেন সংখ্যালঘুদের মন্দির ও তাদের জানমালের নিরাপত্তার জন্য জামায়াতে ইসলামী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

পরে সাংবাদিক নেতৃবৃন্দ তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় জনগনের পাশে থাকবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »