মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

নারায়ণগঞ্জে রেলপথে নাশকতার শঙ্কা : এসপি

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২১৮ Time View

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমরা খবর পেয়েছি ঢাকা নারায়ণগঞ্জের ট্রেন লাইনের ওপরে বিস্ফোরক রয়েছে। আমরা সেটার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের ফতুল্লা ও সদর থানার ওসিকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তবে এখনও ঘটনার সত্যতা পাইনি। শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড এলাকায় পুলিশের চেকপোস্ট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, কেউ যেন ঢাকায় বিস্ফোরক নিয়ে প্রবেশ বা নাশকতা ঘটতে পারে এমন দ্রব্যাদি নিয়ে প্রবেশ করতে না পারে সেটা নিশ্চিতের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।

তিনি বলেন, এটি আমাদের নিয়মিত চেকপোস্টের একটা অংশ। এটা আগের চেয়ে কিছুটা বেড়েছে। কারণ আপনারা জানেন আজ ঢাকায় দুটি দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে কেউ যেন কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আমরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য এটি করছি।

তিমি আরো বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কোন খবর আমাদের কাছে আসেনি। এখন পর্যন্ত আমাদের চেকপোস্টে কোন আটকের ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »