শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

নারায়ণগঞ্জে বার ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ কাজের ঠিকাদারের মৃত্যু

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ Time View

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান রিপন (৩৮) নামে এক নির্মাণ কাজের ঠিকাদার মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা দৃুইটার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের নির্মাণাধীন অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির নির্মানাধীন বহুতল ভবনে বৃহস্পতিবার দুপুরে ক্রেনের মাধ্যমে উপরে সামগ্রী তোলার সময় রিপন ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান সাংবাদিকদের বলেন, নির্মাণ ঠিকাদার রিপন বার ভবনের চলমান নির্মাণকাজে দায়িত্বে ছিলেন। কাজ করার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত ) আনোয়ার হোসেন জানান, মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »