শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলের প্রধান শিক্ষক নিহত

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫২৫ Time View

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন (৪৮) একই ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এ ঘটনাটি ঘটে। বুধবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোখলেসুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার এলাকার স্থায়ী বাসিন্দা দেলোয়ার হোসেন ঢাকার শ্যামপুরের আরাফাতনগর এলাকায় একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনের দিকে ঢুকছিল। এ সময় দেলোয়ার হোসেনসহ কয়েকজন যাত্রী প্লাটফর্ম থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের ওঠার চেষ্টা করেন। তখন ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার পিতার নাম সোনা মিয়া। নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, দেলোয়ার হোসেন স্কুল ছুটির পর সাধারণত মুন্সীগঞ্জ থেকে নদীপথে নারায়ণগঞ্জ হয়ে পরে ট্রেনে তার শ্যামপুরের বাড়িতে ফিরতেন। পরিদর্শক মোখলেসুর রহমান আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »