বুধবার, ২০ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩

দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও জনবল বৃদ্ধির পাশাপাশি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক প্রদান ও পাসিং আউট প্যারেড–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ নানা সংকট মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে ৫৩৮টি ফায়ার স্টেশন থাকলেও তা পর্যাপ্ত নয়। এ কারণে আরও ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি জরুরি সেবা আরও শক্তিশালী করতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও চলছে। ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়ানো এবং আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের জন্য একটি আধুনিক প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে ফায়ার লাইসেন্সিং ব্যবস্থা চালুর মাধ্যমে সেবাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করা হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাহউদ্দিন আহমেদসহ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস সদস্যদের পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে নতুন সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুচকাওয়াজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »