বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

দায়িত্ব অবহেলার অভিযোগে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বদলি

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩১৯ Time View

আড়াইহাজার থানার গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: জাকির হোসেন ভূঁইয়াকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন। রোববার (১৫ জুন) রাতে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাকে বদলি করেন।

গোপালদী এলাকার পুলিশের সোর্স সোহেল তানভীরের মাধ্যমে ওই এলাকার ১৮ জন মাদক কারবারির কাছ থেকে মাসিক মাসোহার নিত। কোন দায়িত্ব পালন করতো না। যার কারণে তাকে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান জানান, তাকে বদলি করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইনচার্জ জাকির হোসেন বলেন, আমাকে নিয়মিত বদলির অংশ হিসেবে বদলি করা হয়েছে। মাদক বিক্রিতাদের নিকট মাসোহারা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »