বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ট্রাইব্যু নালের মাম লায় ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী ক্যা ডা র ম্যাকলিন গ্রে প্তা র

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪১১ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি মামলায় সন্ত্রাসী মেহেদী খন্দকার ম্যাকলিন (৩০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, “তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেদী খন্দকার ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইসিটি তদন্ত সংস্থার সঙ্গে সমন্বয় করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।”

পুলিশ জানায়, ম্যাকলিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। ওসমান পরিবারের ‘ক্যাডার’ হিসেবেই তার পরিচিতি রয়েছে।

ম্যাকলিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা, হত্যাচেষ্টা ও অস্ত্র ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। চলতি বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর ঘটনায়ও তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। ওইদিন শামীম ওসমানের অনুগত বাহিনীর সঙ্গেই ছিল ম্যাকলিন এবং প্রত্যক্ষভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা গেছে তাকে।

এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় দায়ের করা এক হত্যাকাণ্ডের মামলায় ম্যাকলিনকে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে প্রথম গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।

স্থানীয়দের মতে, ম্যাকলিন নারায়ণগঞ্জ শহরে এক আতঙ্কের নাম। শামীম ওসমান পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ম্যাকলিনের বড় ভাই ‘কিলার মিল্টন’ বিএনপি ক্ষমতায় থাকাকালে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »