মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

কেউ কেউ শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬০ Time View

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমার মনে হয় কিছু কিছু মহল বা দল বুঝে হোক আর না বুঝে হোক, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা চায় না দেশে নির্বাচন হোক। কারণ হাসিনা দেশে নির্বাচন হোক তা চায় না। বুধবার দুপুরে শহরের চাষাঢ়ার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি চাইনিজ রেস্তোরায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যূত্থানের প্রথম বর্ষপূতি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও শিল্পপতি আবু জাফর বাবুল সহ অনেকে।

শামসুজ্জামান দুদু বলেন, আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গণতন্ত্রের উত্তরন মানে দেশে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্রের উত্তরনের প্রশ্নে নির্বাচনের কোন বিকল্প নেই। স্বৈরতন্ত্রের পতন হলেও তো গণতন্ত্র আসবে। নির্বাচনের মাধ্যমে যে কোন দল ক্ষমতায় আসবে। দেশবাসি যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে।

শামসুজ্জামান দুদু বলেন, যারা বলছে অন্যদলকে ক্ষমতায় আনতে, পিআরসহ নানা কথা বলছেন তারা মুলত নির্বাচন চাচ্ছেন না। নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে। নির্বাচন না হলে দেশ আবার স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে বলে আশংঙ্কা প্রকাশ করেন তিনি। স্বৈরাচারের পতন ঘটালাম, দেশে গণতন্ত্র আসলো না, তবে দেশ অচল হয়ে পড়বে। দেশে দেশী-বিদেশী ব্যবসায়ীরা পুজি বিনিয়োগ করবে না। কর্মসংস্থানের সৃষ্টি হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »