বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক

কমিটিতে পদ না পেয়ে মহাসড়কে সাবেক ছাত্রদল নেতার মশাল মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৮ Time View

নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কুশপুত্তলিকা দাহ এবং মশাল মিছিল করেন থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী মো. রাজু।

বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার বিপরীত পাশে মিছিলটি করা হয়।

এসময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের কুশপুত্তলিকা দাহ এবং কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি অচিরেই কমিটি বাতিল করা না হলে ফের বিক্ষোভ করার ঘোষণা দেন তিনি।

জানতে চাইলে মিছিলের বিষয়ে সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী মো. রাজু অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অযোগ্যদের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ দেয়া হয়েছে এবং শামীম ওসমানের অনুসারীদের মাধ্যমে এই কমিটি করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের কাছে এই কমিটি বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, যোগ্যতা এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তাই তিনি এই কমিটিতে স্থান পান নি। তবে তিনি কমিটির বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন তা খুবই দুঃখজনক।

উল্লেখ্য, গত ৪ অক্টােবর দুপুরে আব্দুর কাদের জিলানী হিরাকে সভাপতি এবং শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »