সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য সচিব সোহাগ স্ত্রীর প্রেমিক ভেবে ফুফাতো শ্যালককেই হত্যা: গ্রেপ্তার ৩ ফতুল্লায় গ্যাস বি.স্ফো.র.ণ: একই পরিবারের পাঁচজন দ.গ্ধ বন্দরের স.ন্ত্রা.সী ক্যা.ডার সোহেল গ্রেফতার আমরা ওসমান পরিবার দ্বারা সকল হত্যার বিচার চাই: রফিউর রাব্বি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের সাত সদস্য আটক সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে নারী পোশাক শ্রমিকের গলা.কা.টা লা.শ উদ্ধার সোনারগাঁওয়ের ৫০৮ বছরের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির র‌্যাবের ওপর হাম.লার পর সাঁড়াশি অভিযান: মা.দক ও অ.স্ত্রসহ আটক ১৩ সিভিল পোশাকে র‌্যাব দেখে হা.ম.লা: হাতে ছিল চা.পা.তি-রা.ম.দা

কওমি শিক্ষাবোর্ডে দ্বিতীয় সিদ্ধিরগঞ্জের জামিআ রাব্বানিয়া মাদরাসা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View

‎‎বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে বরাবরের মতো এবারো দ্বিতীয় স্থান ধরে রেখেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি এলাকায় অবস্থিত দেশখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া মাদরাসা। ‎বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রকাশিত ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে প্রাথমিকভাবে সম্মিলিত মেধা তালিকায় ১৯১টি মেধাস্থান অর্জন করে প্রতিষ্ঠানটি সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

‎কিতাব বিভাগে ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৬ জন মেধা তালিকায় রয়েছে। অর্থাৎ গড়ে ৭২.৩৭ জন পরীক্ষার্থী মেধাস্থান অর্জন করেছে। এই গড় বিবেচনায় সারাদেশে সর্বশীর্ষে উঠে আসে মাদরাসাটি।

‎বিস্তারিত ফলাফলে- হিফজ বিভাগে ২য় স্থান, মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) বিভাগে ২য় ও ৩য় স্থান, ফযিলত (স্নাতক) বিভাগে ২য় স্থানসহ শীর্ষ দশ মেধাস্থান অর্জন করে এই প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে।

‎’ইবতিদাইয়া’য় ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ জন মেধা তালিকায়, ‘মুতাওয়াসসিতা’য় ৬৬ জনে ৬২ জন, ‘সানাবিয়া’য় ৪৭ জনে ২৩ জন, ‘সানাবিয়া উলয়া’য় ২৬ জনে ১৩ জন, ফযিলতে ২৫ জনে ৬ জন মেধাস্থান লাভ করেছে। এছাড়াও হেফজ বিভাগে ৫ জনসহ সর্বমোট ১৯১ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে।

‎এই সাফল্যে মাদরাসাটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি নজরুল ইসলাম ভাসানী আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে শিক্ষার্থীদের নিরলস মেহনত, শিক্ষকদের অক্লান্ত আন্তরিক প্রচেষ্টা এবং শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতার সমন্বয়েই এমন অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ‎সবাইকে তিনি আন্তরিক মোবারকবাদ জানান। তিনি চান পূর্বসূরি মহান আকাবের ও আসলাফের নমুনায় তার প্রতিষ্ঠানকে পরিচালনা করে এখান থেকে দক্ষ ও আল্লাহওয়ালা আলেম তৈরি করতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »