রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

আড়াইাজার থানা থেকে লুণ্ঠিত ৮টি পিস্তল ও ৯টি ম্যাগজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৪ Time View

আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ৮টি পিস্তল, ৯টি ম্যাগজিনসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পুকুর হতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বৃস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১’র অভিযান চালিয়ে আড়ইহাজার থানার লুণ্ঠিত ৮টি পিস্তল, ৯টি পিস্তলের ম্যাগজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, ৩৯টি রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »