বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

মেঘনায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৩ Time View

আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামের খবিরের ছেলে আদনান (৪) ও হকের ছেলে আব্দুল্লাহ (৪)। দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল।

জানা যায়, দুপুরে চাচা আজিজের সঙ্গে শখ করে মেঘনা নদীতে গোসল করতে যায় আদনান ও আব্দুল্লাহ। গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে থাকে দুই শিশু। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন আজিজও। পরে শিশু দুটিকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইসঙ্গে আহত আজিজকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »