বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আড়াইহাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নারীসহ আটক ২

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

আড়াইহাজারে নারীসহ ২জনকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, আড়াইহাজার উপজেলার দাইরাদী মোল্লাবাড়ি এলাকার মোহাম্মদ ডালিম মোল্লার স্ত্রী নুপুর (৪০) ও সদাসদী কাজীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে কাশেম (৪৫)।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রিয়ের সময় হাতে নাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নুপুর ও কাশেম আড়াইহাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন। তাদের নামে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নুপুর উপজেলার শীর্ষ মাদক বিক্রিতা দাইরাদি গ্রামের ডালিমের স্ত্রী। ডালিম ও তার স্ত্রী দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »