বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় দুইজনকে কু-পি-য়ে হ-ত্যা-র ঘটনার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল গ্রুপের প্রধান সোহেল মন্ডলকে (৪০) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার র‌্যাব-১১র অপস অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব-১১’র একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সোহেল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামের নওয়াব মন্ডলের ছেলে।

র‌্যাব জানায়, দৌলতপুর থানায় মামলা দায়ের করার পর থেকেই সোহেল মন্ডল পলাতক ছিলেন এবং পরিচয গোপন করে নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, চলতি বছরের ৪ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সারফান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫) নামে ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। প্রায় এক ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনাটি ঘটে। সংঘর্ষে সারফান সরদার ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। গ্রেপ্তারকৃত আসামি সোহেল গ্রুপের প্রধান সোহেল মন্ডলকে পরবর্তী আইনানুগ কার্যক্রম করার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »