শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার ২০ লাখ টাকা চাঁ.দা চাওয়ায় মহানগর কৃষকদল নেতা গ্রেফতার সরকারের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী বন্দরে পুকুরে কুমির : উদ্ধারে হিমশিম বন বিভাগ

ক্যান্সারে মৃত্যুর আগে ১০ বছরের প্রেমিকা বিয়ে করলো প্রেমিককে

নারায়ণগঞ্জ নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৯০ Time View

এমা এডওয়ার্ডস। আর দশজন মানুষের মতোই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিলো মেয়েটির। তার বয়স মাত্র ১০ বছর। বাল্যকাল থেকেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বিয়ে করার শখ এই বালিকার। কিন্তু তিনি রক্তের ক্যান্সার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউক্যামিয়ায় (এএলএল) আক্রান্ত। ২০২২ সালের এপ্রিলে চিকিৎসকের কাছ থেকে এ খবর জানতে পারে তার বাবা-মা।

এমা’র মা-বাবা এলিনা এবং অ্যারন অ্যাডওয়ার্ডস দম্পতি নিউইয়র্ক পোস্টকে জানান, এমার দেহে প্রথমবার ক্যান্সার শনাক্ত হওয়ার পর যে শারীরিক অবস্থা ছিল, তাতে তার মা-বাবা আশা করেছিলেন যে, এমা হয়তো ক্যান্সারকে পরাজিত করে সুস্থ হয়ে উঠবে। কিন্তু জুনের শেষ দিকে এমা’র চিকিৎসকরা অ্যারন-এলিনাকে জানান, আর বড়জোর এক সপ্তাহ কিংবা তার কিছু বেশি দিন আয়ু রয়েছে তাদের মেয়ের।

নিউইয়র্ক পোস্টকে এলিনা অ্যাডওয়ার্ডস বলেন, ‘এমার দিন ফুরিয়ে আসছে এটি খুবই অপ্রত্যাশিত সংবাদ ছিল আমাদের জন্য। কারণ আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে, আমাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে। অন্য কোনো হাসপাতালে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা সেই খোঁজও নিয়েছিলাম, কিন্তু এমার মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার পর কেউই আমাদের আশা দেখাতে পারেননি।’

এদিকে ১২ বছর বয়সী ডিজে এমার বেশ ভালো বন্ধু ছিল। ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামস তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের কাছে ‘ডিজে উইলিয়ামস’ নামেই বেশি পরিচিত।

‘এমা যে ডিজেকে পছন্দ করে এবং বড় হলে তাকে বিয়ে করবে এ কথা একাধিকবার সে তার মাকে বলেছিলো। তাই তার সর্বশেষ শারীরিক অবস্থা জানার পর আমাদের (এলিনা-অ্যারন) মনে হলো তার শেষ দিনগুলোকে আনন্দপূর্ণ করে তোলা উচিত।’

সেই অনুযায়ী এলিনা ডিজের মায়ের সঙ্গে এ ব্যাপারে আলাপ করেন, ডিজের মা ও এ ব্যাপারে উৎসাহের সঙ্গে সম্মতি দেন। শেষে দুই পরিবারের যৌথ আয়োজনে গত ২৯ জুন বিয়ে হয় এমা-ডিজের।

প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন এই বিয়েতে। সবাই এমা-ডিজের বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন। বিয়ের যাবতীয় আয়োজন-অনুষ্ঠানের দায়িত্বেও ছিলেন তারাই।

এলিনা বলেন, ‘চিকিৎসকরা এমার সর্বশেষ শারীরিক অবস্থা জানানোর পর খুব দ্রুত সবকিছুর আয়োজন করতে হয়েছে আমাদের। মাত্র দু’দিন সময় আমাদের হাতে ছিল এবং তার মধ্যেই খুব সুন্দরভাবে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

নিজের ‘জামাতা’ ডিজেরও আন্তরিক প্রশংসা করেছেন এলিনা। ডিজে সম্পর্কে তিনি বলেন, ‘আমি ডিজের মতো এত ভালো-মিষ্টি ছেলে আর কোথাও দেখিনি। তার হৃদয় স্বর্ণ দিয়ে গড়া এবং সে সত্যিই এমাকে ভালবাসে।’ সূত্র: নিউইয়র্ক পোস্ট।

অবশেষে গত ২৯ আগস্ট আড়ম্বরপূর্ণ আয়োজনে বিয়ে হয়েছে তাদের। তার ১২ দিন পর, ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমা এডওয়ার্ডস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »