রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিণপাড়া এলাকার মো. এনায়েত বিশ্বাস ওরফে লেবু বিশ্বাসের ছেলে মো. রুবেল বিশ্বাস (২৮) ও সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বুরুলিয়া এলাকার মোহাম্মদ লতিফের ছেলে মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা নিউ টাউন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবার একটি চালান নিয়ে মাদক পাচারকারী চক্র ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে সোনারগাঁয়ের মেঘনা নিউ টাউন এলাকায় চেকপোষ্ট বসিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »