রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের সলিল সমাধি মদনপুরে গ্যাস লিকেজ থেকে বি.স্ফোর.ণ: দ.গ্ধ ৫ ড্রাম ট্রাকের চা.পা.য় ফতুল্লার ছাত্রদল ও যুবদল নেতা নি.হ.ত রূপগঞ্জে মেঘনার পানি শোধনাগার: প্রতিদিন ৫০ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী দিগুবাবুর বাজারে পলিথিনবিরোধী অভিযান: ৬১৩ কেজি জ.ব্দ: জরিমানা নারায়ণগঞ্জের এক নম্বর গড.ফাদার আইভীকে মুক্তি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারীর লাইনের তার কাটতে গিয়ে আটক জনি, মিমাংসা করতে চাপ দেয় বিএনপি নেতা সাবেক মেয়র আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি: সিসি ক্যামেরা স্থাপন ফতুল্লায় যুবদল কর্মীদের হাম.লার শিকার বিএনপি নেতা অকিল ভূঁইয়া কারাগার থেকে জামিনে মুক্ত আইভি

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্টফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৬ Time View

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় সোনারগাঁয়ের কাঁচপুর হাইওয়ে থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ, গাজীপুর রিজিওয়নের নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রফেসর মো: সোহরাওয়ার্দি, ভুলতা স্কুল এন্ড কলেজের প্রফেসর শামীমা সুলতানা ওমা, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি হাজী আব্দুল মান্নান, বাস মালিক মো: ইসলাম, দুলাল, কাউন্টার মালিক সুমন মিয়া, আক্তার হোসেন, আল আমিন ও আব্বাস উদ্দিন।

উপ-পরিদর্শক (এসআই) শরীফের সঞ্চালনায় এসময় হাইওয়ে পুলিশের সাথে মহাসড়কের শৃঙ্খলা নিয়ে বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিকরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। হাইওয়ে পুলিশ এসব সমস্যা সমাধানের সবাইকে সাথে নিয়ে কাজ করার অভিব্যাক্তি প্রকাশ করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, আমার থানা এলাকায় কোন থ্রি হুইলার চলতে দেয়া যাবে না। আমরা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন যেন মহাসড়কে কোন থ্রিহুইলার না উঠে।

উল্টো পথে ইজিবাইক চলাচল করতে দেখা গেলেই তাদেরকে ধরে আমরা মামলা দিচ্ছি। পুলিশের অনুপস্থিতিতে তারা মহাসড়কে উঠে। তাদেরকেও আমরা হুশিয়ার করছি।
নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ। অপনাদের সকলের মতামত নিয়ে আমরা কাজ করব। আর মহাসড়কে কোন চাঁদাবাজী চলবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »