মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে ৩০ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পুরিয়া (১ কেজি ৪’শ গ্রাম) হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ।

গ্রেপ্তারকৃতরা হলো না.গঞ্জ জেলার সোনারগাঁও থানার লালাটি গ্রামের শহিদুল্লার পুত্র সাগর (২৬), ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল থানার শাহবাজপুর থানার জহিরুল ইসলামের পুত্র হৃদয় মিয়া (২২) ও সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়ার হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ হারিস ওরফে তমাল(২১)।

বুধবার (৩০ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নগর সাকিনস্থ সোনা মিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ১০ হাজার পুরিয়া (১ কেজি ৪ শত গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ শাখার পরিদর্শক সুকান্ত দত্ত ও মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী নগর সাকিনস্থ সোনা মিয়া মার্কেটের কিং প্যালেস রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার পুরিয়া (১ কেজি ৪ শ গ্রাম) হেরোইন সহ সাগর, হৃদয় ও তমাল কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »