বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আ.হ.ত ১ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে: অধ্যাপক মামুন মাহমুদ কন্টেইনার পোর্ট ও মার্কেট নির্মাণ কাজ বন্ধের দাবিতে নাসিক প্রশাসককে নাগরিক কমিটির চিঠি সিদ্ধিরগঞ্জে ১ হাজার ১২০ লিটার জ্বালানি তেল উদ্ধার আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের টেম্পু আতিক ও সুদ ব্যাবসায়ী আনোয়ার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা এক সময়ের র‌্যাব-পুলিশের সোর্স, জুয়েল হত্যা মামলার আসামি ও মহাসড়কের চিহ্নিত চাঁদাবাজ আতিক ওরফে টেম্পু আতিক ও সুদ ব্যাবসায়ী বিএনপির অর্থ যোগান দাতা আনোয়ারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি নাশকতা মামলায় টেম্পু আতিক ও আনোয়ারকে আদালতে পাঠায় পুলিশ।

জানা যায়, আতিক ওরফে টেম্পু আতিক এক সময় র‌্যাব-পুলিশের সোর্স ছিলো। এর সুবাদেই আতিক জড়িয়ে পড়ে নানা অপরাধ কর্মকান্ডে। মাদক, দেহব্যবসা, চাঁদাবাজি ও সুদ ব্যবসা করা আতিকের পেশা। সুদে টাকা লাগিয়ে বহু মানুষকে নিঃস্ব করেছে আতিক। এছাড়াও আতিক বিশ বছর ধরে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি করে আসছে। বর্তমানে সে মহাসড়কের আতঙ্ক। তার চাঁদাবাজিতে অতিষ্ট লেগুনা পরিবহনের মালিক শ্রমিকরা। এরআগে টেম্পু থেকে চাঁদাবাজি করায় তিনি টেম্পো আতিক হিসেবে পরিচিতি পায়।

সোর্স মালেক হত্যা মামলা, মহাসড়কে জ্বালাও পোড়াও মামলাসহ একাধিক মামলার আসামি টেম্পু আতিক। সম্প্রতি গত ২৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনার মামলায়ও টেম্পু আতিক এজাহার নামীয় আসামি।

আনোয়ার বিএনপির অর্থযোগান দাতা। তিনি নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচীতে অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। মূলত আনোয়ার সুদের কারবারি। সুদ আদায় করতে গিয়ে নিরহ মানুষের সাথে অমানবিক অত্যাচার করার বিভিন্ন অভিযোগ রয়েছে। আইয়ুবনগর বালুর মাঠে গলা কেটে যুবক জুয়েলকে হত্যা করার মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল জানান, গত বছরের ৩০ নভেম্বর বুধবার সন্ধ্যায় শহরের কালির বাজার এলাকায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »