সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

কাঁচপুরে ৬ কোটি টাকার অবৈধ পন্য জব্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় শাড়ি-কাপড়, কসমেটিকস জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১১ নভেম্বর) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রুহান মনজুর এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনন্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সিলেট থেকে ঢাকাগামী সন্দেহজনক পাথরবোঝাই একটি ট্রাককে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থেমে সংকেত অমান্য করে দ্রুত পালাতে থাকে।

এ সময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি ধাওয়া করে আটক করে । পরে ট্রাকটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ শাড়ি-কাপড়, লোশন, সানরাইজ ক্রিম জব্দ করে তবে কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্সের পরিমাণ শাড়ির ২৮৭৭পিস, বডি লোশন ১০০৮পিস, সানরাইজ ক্রিম ৪৫০০পিস, সর্বমোট ৮৩৮০পিহ যার সর্বমোট মূল্য আনুমানিক ৬ কোটি টাকা।

তিনি আরও বলেন, পরে জব্দকৃত শাড়ি-কাপড় ও কসমেটিক্স সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »