রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার

তারেক রহমান নির্বাচন চায় না: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৬ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘জনগন হচ্ছে রাজা। তারা আমাদেরকে বানিয়েছেন। ওই রাজারা আমাদের বানান; আমরা কেউ তাদের লুন্ঠন করে, কেউ সেবা করে। শেখ হাসিনা বাংলাদেশের ৫০ লাখ মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন। কেউ হাওয়া ভবন করে লুটপাট করে সব খেয়ে ফেলেছেন। এখনকার জেনারেশন জানে, যে কার হাতে দেশ সেইফ আছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান নির্বাচন চায় না, বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতে চাইলেও তারা বলবেন না। তারেক রহমান চায় বিদেশিদের স্বার্থ রক্ষার্থে দেশে একটি এনার্কি তৈরি করতে। পদলেহনকারী কাউকে ক্ষমতায় বসিয়ে ওই বিদেশিদের স্বার্থ রক্ষা করতে চায়। ওনারা ২০১৩-১৪’র মতো যদি মানুষ হত্যা করতে চায়, তাহলে তাদের খবর আছে।’

তিনি আরও বলেন, ‘কেউ হাওয়া ভবন করে সব লুটপাট করে খেয়ে ফেলেছে। ওনারা (বিএনপি) দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বয়কট করার পর, নারায়ণগঞ্জে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের রাস্তায় ফেলে এমন ভাবে পিটিয়েছে যেটার কল্পনা আমরা করিনি।’

তিনি বলেন, আমার মনে হয় আমরা গোলামের জাত ছিলাম, এবং এখনো আছি কিছুটা। কেননা তারা আমাদের উপর দুইশত বছর শাসন করেছে। এখনও যদি খুজে দেখেন কিছু মানুষের মধ্যে তো সেই গোলামির রক্ত পাওয়া যাবেই। কারণ বিদেশিদের কথায় এত আস্থা। আমরা তো স্বাধীন রাষ্ট্র।

বেসরকারী এক টেলিভিশনের টক-শোতে অংশ নিয়ে শামীম ওসমান এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »