বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭১ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সোমবার ( ৯ অক্টোবর ) বিকেল ৩টায় ফতুল্লা সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের পিছনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

এসময়ে সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। সমাবেশ শেষে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, আজহারুল ইসলাম মান্নান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপি’র সভাপতি শাহজাহান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »