সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার প্রধান আসামী গ্রেপ্তার রূপগঞ্জে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার লোভে নিজের বাড়িতে ৩ কিশোরের ডা-কা-তি পালপাড়ায় মার্কেটে ভয়াবহ অ-গ্নি-কা-ন্ড: ৩৫টি দোকান ভ-স্মী-ভূ-ত নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণ-ধ-র্ষ-ণ জাতির ক্লান্তিলগ্নে খালেদা জিয়াকে খুব প্রয়োজন: আজহারুল ইসলাম মান্নান বন্দরে ককশিট কারখানায় ভ-য়া-বহ আ-গুন: ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে পরকীয়ার জেরে ফতুল্লায় সুমন খলিফা খু-ন: বাউল শিল্পি স্ত্রীসহ গ্রেপ্তার ৬

ভূমিকম্প: ফাটল ধরা কারখানা ভবনে পুনরায় কম্পন: আতঙ্কিত শ্রমিকদের বি-ক্ষো-ভ

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে ফাটল ধরা ভবনে কাজ করতে মালিকপক্ষ বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে অন্তত পাঁচটি যানবাহনে বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে বলেও জানায় পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডে এ ঘটনা বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

তিনি বলেন, শুক্রবার ভূমিকম্পে কারখানাটির দুʼটি ভবনে ফাটল দেখা যায়। ভবনটি নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে নিরীক্ষণের পর সাময়িক সংস্কার করে শনিবার (২২ নভেম্বর) কর্মস্থলে শ্রমিকদের যোগদানের আহ্বান জানায়। সকাল নয়টার দিকে কারখানায় কর্মীরা যোদগদানও করেন।

“কাজ করার সময় হঠাৎ কারখানা ভবনে পুনরায় কপ্পন অনুভূত হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা সব কারখানা থেকে বেরিয়ে আসেন।”

হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতের ঘটনার পর শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে বিক্ষুব্দ শ্রমিকরা কারখানার ভেতরে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বলে জানান পুলিশ পরিদর্শক সেলিম বাদশা।

দুপুর পর্যন্ত বিক্ষুব্দ হাজারো শ্রমিক কারখানাটিতে অবস্থান নিয়ে থাকলেও পরে তারা চলে যান। পরে বিকেলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বৈঠকে বসেন।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বসেছেন। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ শুরু করা যাবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »