শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল আমিনের ওপর হা.ম.লার চেষ্টা: গ্রে.ফ.তার ১ নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান বিনা চিকিৎসায় নির্ম.মভাবে খালেদা জিয়াকে হ.ত্যা করেছে শেখ হাসিনা: আজহারুল ইসলাম মান্নান জেলা আদালতের সামনের সড়কে ট্রাকের ধা.ক্কায় বিচারপ্রার্থী নি.হ.ত নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্টের চেষ্টা: রোহিঙ্গা যুবক গ্রেফ.তার জেলা কারাগারে অ.সুস্থ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতার মৃ.ত্যু আদমজীতে গু.লিব.র্ষণের ঘটনায় আলোচিত সোহাগ ১০ মাস পর ইয়া.বাসহ গ্রে.প্তার সোনারগাঁও ভ্রমণে থাকার সেরা পছন্দ সোনারগাঁও রয়েল রিসোর্ট বাণিজ্য মেলায় হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার: আশ্রয় সমাজসেবা অধিদপ্তরে

কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ: সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View
কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ: সড়ক অবরোধ
সংগৃহীত
যানযট নিরসনে রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
রবিবার (২২সেপ্টেম্বর) টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এময়  সড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচলকারী যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু সেতু নির্মাণের ১৮ বছর পার হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সেতুর দুই পাশের সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দে ভরা। টোল আদায়ের কারণে প্রতিদিন এখানে  দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যাত্রীরা। টোলপ্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অথবা কালাদী কিংবা সুবিধাজনক স্থানে স্থানান্তরের করতে হবে। অন্যথায় এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সকল দাবী দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »