শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাঁচপুরে পাথর বালু ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের সং.ঘ.র্ষে আ.হ.ত ১৫ শহরের হকার সমস্যা এখন অ.ভি.শ.প্ত পর্যায়ে পৌঁছেছে: নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে ছিন.তাই.কালে গণ.পিটু.নিতে ১ জন নি.হ.ত রূপগঞ্জে বিএনপি নেতাদের মা দ কবিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জে ইট-বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ সৈনিকদল নেতার বিরুদ্ধে ইফতারের পর বিকট শব্দ; ভবনের দেয়াল ধসে পড়ে আহত ৩ সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী কায়সার কামাল ফ্যাসিস্টের দোসর মন্তব্যে বিসিকে উত্তেজনা: দুই ঘণ্টা কারখানায় সংসদ সদস্য

বিএনপি খেলছে আগুন নিয়ে, আর আমরা খেলবো ভোট নিয়ে: লিপি ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ Time View

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমান বলেন, নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় বসা যাবেনা, তা হয়তো বিএনপি ভুলে গেছে। তাই আপনারা কেন্দ্র গিয়ে ভোট দিয়ে বিএনপির নৃশংসতার প্রতিবাদ ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, স্বাধীনতার বিরদ্ধ শক্তিকে প্রতিহত করুন ।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডের মিজমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি খেলছে আগুন নিয়ে, আর আমরা খেলবো ভোট নিয়ে। তাদের অস্ত্র আগুন আর আমাদের অস্ত্র ভোট। শেখ হাসিনাকে পাশে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। তাদের অস্ত্র আগুন আর আমাদের অস্ত্র ভোট। নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় বসা যাবেনা, তা হয়ত বিএনপি ভুলে গেছে। তাই আপনারা কেন্দ্র গিয়ে ভোট দিয়ে বিএনপির নৃশংসতার প্রতিবাদ ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভোটের মাধ্যমেই তাদের নৈরাজ্য প্রতিহত করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখে তারা যেন বুঝতে পারে জনগণ তাদের সঙ্গে নাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, মনোয়ারা বেগমসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »