সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জের পূর্বাচলে মোটরসাইকেল দু.র্ঘ.ট.নায় যুবদল নেতা নি.হ.ত শেখ হাসিনা সরকারের মতো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে: রফিউর রাব্বি বিএনপি জোটের প্রার্থী কাশেমীর বি.রু.দ্ধে সাংবাদিকের মা.ন.হা.নি মামলা জামায়েত ও এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা বিউটি পার্লারের টয়লেট থেকে নি.খোঁ.জ নারীর লা.শ উদ্ধার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: জামায়াত প্রার্থীকে জরিমানা বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০ টাকার চালের মতোই: গোলাম পরওয়ার আমার কর্মীদের ভয় দেখিয়ে লাভ হবে না: মোহাম্মদ আলী শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সং.ঘ.র্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নি.হ.ত

বিএনপিকে আমি গণতান্ত্রিক দল মনে করি না: শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২১৭ Time View

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘যে ব্যক্তি (তারেক রহমান) লন্ডনে বসে আন্দোলনের কর্মসূচি দিচ্ছে, সেই ব্যক্তি নির্বাচনের জন্য কিছু করছে না। সে ২০২৪ এর নির্বাচন নিয়ে চিন্তিত না, সে চিন্তিত ২০২৯ এর নির্বাচন নিয়ে। সে তার মায়ের কথাও চিন্তা করছে না।’

তিনি বলেন, ‘বিএনপিকে আমি একটি গণতান্ত্রিক দল মনে করি না। যখন জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তখন এরশাদ সাহেবকে তার হত্যাকারী বলা হলো। পরে আবার তারেক জিয়া তৎকালিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সাহেবকে নিয়ে এরশাদ সাহেবের বাসায় গিয়েছিলেন এবং আকুটি-মিনতি করেছিলেন; যাতে জাতীয় পার্টি তাদের সাথে আসে। এমনকি প্রেসারও সৃষ্টি করেছিলো।’

‘যে ক্ষমতায় যাওয়ার জন্য তার বাবার হত্যাকারীর সাথে হাত মেলাতে পারে, তাকে জনগন বিশ্বাস করবে এটা অন্তত আমি মনে করি।’

শামীম ওসমান আরও বলেন, বিএনপি যখন রাজনীতিতে আসলো তখন ইসলামের একটা জয় গান গেলো। মানে, আমাদের অন্য ধর্মের লোক বানিয়ে দিচ্ছে, এমন অবস্থা। আমি দেখলাম গত শনিবার ওনারা যে কর্মসূচি দিলেন, ওই দিনটা ছিলো আশুরা। এই দিনের আগে-পরে দুইদিন মানুষ রোজা রাখে। আমি কখনো দেখি নাই যে, আমাদের দেশে কোন ধর্মীয় অনুষ্ঠানের দিনে কর্মসূচি দিতে; যা সংঘাতপূর্ণ। আর ওনারা কর্মসূচি দিলেন আর সংঘাত হলো। ওনারা বললেন পুলিশ ওনাদের মেরেছে, আমার এলাকার ভিডিও আছে; পুলিশকে কিভাবে মারছে। এগুলোর জবাব ওনারা কিভাবে দিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »